About

আপনার আস্থা ও নির্ভরযোগ্যতা নিয়ে স্বপ্নের ঠিকানা বাস্তবায়নে আমরা আছি আপনার পাশে!

২০২০ সালে যাত্রার শুরু থেকেই আপনার স্বপ্নের রূপকার Signature Real Estate আবাসন খাতে বিশ্বস্ততা এবং স্বচ্ছতার এক অনন্য নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমরা কেবল জায়গা-জমি ক্রয়-বিক্রয়ের একটি প্রতিষ্ঠান নই, বরং আপনার কষ্টার্জিত বিনিয়োগের সঠিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। খুলনা থেকে ঢাকা আবাসন ও ভূমি সেবায় আপনার বিশ্বস্ত সহযোগী। বর্তমানে খুলনা এবং ঢাকা উভয় বিভাগীয় শহরে অত্যন্ত সফলতার সাথে আবাসন সেবা প্রদান করে আসছে। আমরা কেবল জমি বা ফ্ল্যাট কেনাবেচার মাধ্যম নয়; বরং ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতায় আমরা আপনার আইনী এবং কারিগরি ঢাল হিসেবে কাজ করি।

আমরা যে সকল সেবা দিয়ে থাকি: 

জায়গা-জমি সংক্রান্ত যেকোনো জটিলতা সমাধান করা আমাদের বিশেষত্ব। আমাদের সেবাসমূহের মধ্যে রয়েছে:

  • ক্রয় ও বিক্রয়: নিষ্কণ্টক জমি এবং আধুনিক ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ে নির্ভরযোগ্য সহায়তা।

  • কাগজপত্রের জটিলতা নিরসন: দাপ্তরিক ও মিউটেশন (নামজারি) সংক্রান্ত সকল জটিলতা সমাধান।

  • আইনী সহায়তা: ভূমি আইন বিশেষজ্ঞ দ্বারা জমির সঠিকতা যাচাই ও আইনী পরামর্শ।

  • ডিজিটাল সার্ভে ও পরিমাপ: আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে জমির নিখুঁত পরিমাপ ও ডিজিটাল সার্ভে।

  • রেজিস্ট্রি সহায়তা: দক্ষ আইনজীবী দ্বারা জমির দলিল যাচাই এবং দ্রুততম সময়ে নির্ভুল ভাবে রেজিস্ট্রি প্রক্রিয়া সম্পন্ন করা। 

  • ভূমি দাপ্তরিক জটিলতা নিরসন: মিউটেশন (নামজারি), পর্চা সংশোধন এবং যেকোনো দাপ্তরিক জটিলতা সমাধানে আমরা বিশেষজ্ঞ।

  • রিয়েল এস্টেট কনসালটেন্সি: প্রপার্টিতে বিনিয়োগের আগে লাভ-ক্ষতি ও ঝুঁকি বিশ্লেষণ। 


কেন আমাদের বেছে নেবেন?

১. সততা ও স্বচ্ছতা: আমরা প্রতিটি লেনদেনে শতভাগ স্বচ্ছতা বজায় রাখি। 

২. দক্ষতা ও অভিজ্ঞতা: দীর্ঘদিনের দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে আমরা আমাদের সেরা পরিষেবা গুলি আপনাদের প্রদান করার চেষ্টা করি।

৩. অভিজ্ঞ টিম: আমাদের রয়েছে পেশাদার ইঞ্জিনিয়ার, দক্ষ সার্ভেয়ার, দলিল লেখক এবং অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে গঠিত শক্তিশালী টিম। 

৪. দুই শহরের মেলবন্ধন: খুলনার বাসিন্দারা যারা ঢাকায় বিনিয়োগ করতে চান অথবা ঢাকার বিনিয়োগকারীরা যারা খুলনার উদীয়মান মার্কেটে অংশ নিতে চান, তাদের জন্য আমরা ওয়ান-স্টপ সলিউশন। 

৫. হট-লাইন: জমি সংক্রান্ত যেকোনো ফ্রি পরামর্শের জন্য আমাদের নাম্বারে আজই কল করুন। 


আমরা বিশ্বাস করি, একটি সুন্দর ভবিষ্যৎ শুরু হয় একটি সঠিক বিনিয়োগ থেকে। দক্ষ ইঞ্জিনিয়ার, অভিজ্ঞ আইনজীবী, দলিল লেখক এবং অভিজ্ঞ সার্ভেয়ারদের সমন্বয়ে আমরা আপনার প্রতিটি পদক্ষেপকে করি নিরাপদ।

আপনার স্বপ্নের প্রকল্প, জায়গা-জমি, ফ্ল্যাট-বাড়ি হোক কিংবা পৈতৃক সম্পত্তির ঝামেলা মুক্তিতে — Signature Real Estate সবসময় আপনার সেবায় নিয়োজিত।


যোগাযোগ করুন:

📍 ঠিকানা: 

নিরালা আবাসিক এলাকা, খুলনা সদর- ৯১০০, খুলনা। 

📞 মোবাইল: 

+880 1511-125255 

+880 1711-670015 

✉️ ই-মেইল: ‍

signaturereals@gmail.com

🌐 ওয়েবসাইট: 

www.signaturerealestate.com.bd